নিউজ ডেস্ক: করোনাকালে খাদ্যাভাবে কোন মানুষের মৃত্যু হয়নি। পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে; দেশে দুর্ভিক্ষ হবে না। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এদেশের মানুষ শুধু বঞ্চনা পেয়েছে। শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পূণর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সখ্যতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুনুর রশিদ মামুন।
খাদ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply