দেশে সার, বীজ ও জ্বালানির কোন সংকট নেই

নিউজ ডেস্ক: দেশে সার, বীজ ও জ্বালানির কোন সংকট নেই। কোন ব্যবসায়ী যদি এইসব জনগুরুত্বপূর্ণ সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তবে তা কঠোর হাতে দমন করা হবে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাজনিয়ায় এম আই ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, একটি কুচক্রী মহল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা সম্ভব হয়েছে। তিনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশ্বমানের নেতৃত্ব অর্জন করেছেন।

যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশনের এজিএম মোহাম্মদ জসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফছার আলী।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ