দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন

১২ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল-কলেজ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের কলতানে মুখর হয়ে উঠছে বিদ্যাপীঠগুলোর আঙিনা।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে একই সাথে করোনার সংক্রমণ ফের বাড়ার শঙ্কায় তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপের কারণে গত বছরের ১৭ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। মহামারি পরিস্থিতি অনুকূলে না আসায় দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সবশেষ ২৬ আগস্ট এক ঘোষণায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানও হয়। গতকাল সেই ছুটি শেষ হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ভীতিও আছে অভিভাবকদের মনে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেয়ার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি।

দেড় বছর ধরে ঘরে বসে থাকা শিক্ষর্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকলেও এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় ছিল। গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় শিক্ষার্থদের এসএসসি ও জেএসসির ফলাফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয়।

তার ভিত্তিতেই তাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হচ্ছে। স্কুলের শিক্ষার্থীদেরও আগের রোলে পরের ক্লাসে তুলে দেয়া হয়। তবে আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শুরুতে একসাথে সব শ্রেণির ক্লাস হবে না। ধাপে ধাপে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। প্রথমে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী বং আগামী বছরের পরীক্ষার্থীরা প্রতিদিনই ক্লাস করবে। বাকি শ্রেণির ক্লাস শুরুতে সপ্তাহে এক দিন করে হতে পারে। পরে পরিস্থিতি বুঝে ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। একইসাথে অনলাইন ও টেলিভিশনের ক্লাস চলমান থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *