দৈনিক মনিটরিং ছক প্রকাশ করেছে মাউশি

৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর সৃষ্ট সমস্যার দৈনিক মনিটরিংয়ের ছক প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কোন ধরনের সমস্যার সৃষ্টি হলে বিষয়টি দৈনিকভিত্তিতে জানা এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের উদ্যোগ নিতে একটি মনিটরিং ছক প্রয়ণন করা হয়।

আরও পড়ুন: ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের আওতাধীন সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার উপজেলা বা থানার সব শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক পর্যাযের সব সরকারি ও বেসরকারি) প্রতিদিন মনিটরিং করে বিকাল ৪টার মধ্যে সংযুক্ত ছক অনুযায়ী কেবল সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মাউশি/এএমএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *