নতুন কোচের নাম ঘোষণা করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে ব্যর্থতায় পদত্যাগ করেন ব্রাজিল কোচ তিতে। তার সরে দাঁড়ানোর পর প্রধান কোচের পদ শূন্য অবস্থায় রয়েছে। তাই নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না সিবিএফ। আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা।

তবে তার আগে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। সেই কোচ হচ্ছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র‌্যামন মেনেজেস।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খণ্ডকালীন কোচ হিসেবে র‌্যামন মেনেজেসকে নিয়োগ দেয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।

২০১৫ সালে আসেভের কোচ হওয়ার মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। আট বছরের কোচিং ক্যারিয়ারে নামিদামি কোনও ক্লাবের সাথে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

তাই যুবাদের পর এবার নেইমার-রিচার্লিসনদের কোচ হিসেবে মেনেজেস কতটুকু সাফল্য এনে দিতে পারেন সেটিই এখন দেখার বিষয়।

ব্রাজিল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *