নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা বাড়াতে হবে

১৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এ লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। এ প্রচেষ্টা দেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি করেছে।

রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়া এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ভালোমানের অনেক ফুটবলার তৈরি করেছে। আমাদের দেশের মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতা অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম। আজকের শিশু-কিশোররা আগামী দিনের কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিবে।

আরও পড়ুন: পিৎজা খাওয়ানোর চুক্তিতে বিয়ে

নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

টুর্নামেন্টে বালিকা গ্রুপে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক গ্রুপে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে খাদ্যমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *