১৭ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজারে ড্রোন হামলায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। অপারেশন বারখানের অংশ হিসেবে তাদের বাহিনী ১৪ জুন বুরকিনা ফাসো সীমান্তের কাছে এই অভিযান চালায়।
এক বিবৃতিতে ফরাসি সেনাবাহিনী জানায়, নাইজার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর এবং নাইজার কর্তৃপক্ষের অনুরোধে এই অভিযান চালানো হয়। খবর: রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, ৪০টি মোটরসাইকেলের বহরের গতিবিধির ওপর নজর রাখতে আকাশ থেকে নজরদারি করে বারখানে বাহিনী। এরপর নাইজার বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই হামলা চালানো হয়।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু টুইটারে লেখেন, আমাদের সহযোগীদের সাথে নিয়ে সাহেল-সাহারা অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অঙ্গীকার সর্বাত্মক।
এদিকে আলাদা বিবৃতিতে নাইজার বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজারে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যার পর এই যোদ্ধাদের হত্যা করা হয়েছে।
ড্রোন হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















