নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ব্যাপক প্রাণহানি

১৯ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ায় উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যের একটি সাপ্তাহিক হাটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।

সোমবার রাজ্যটির গভর্নর দপ্তর এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর: রয়টার্স।

বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল জানিয়েছেন, রাজ্যর গোরোনিও এলাকায় একটি সাপ্তাহিক হাটে রোববার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে। হামলাকারীরা হাটের চারদকি থেকে ঘিরে ফেলে সেখানে থাকা লোকজনের ওপর নির্বিচারে গুলি করে।

হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্ঠা করলেও হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ নৃশংস হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ