নাগরিকত্ব দেবে আরব আমিরাত

৩১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে নাগরিকত্ব দেবে।

শনিবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী শেখ মাখতুম বিন রশিদ আল মাখতুম বলেছেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ, বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেয়া হবে।

তিনি বলেন, যারা দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখতে পারবেন তাদের আকর্ষণ করাই তার সরকারের লক্ষ্য।

শেখ মাখতুম বিন রশিদ আল মাখতুম বলেন, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমির আদালত এবং নির্বাহী পরিষদের সদস্যরা যাচাই-বাছাই শেষে প্রত্যেকটি শ্রেণিতে যোগ্যদের নাগরিকত্বের মনোনয়ন দেবেন।

খালিজ টাইমসের তথ্যমতে, নাগরিকত্ব পেতে হলে বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মালিক হতে হবে। চিকিৎসকদের এমন কোনও ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যার চাহিদা রয়েছে এবং এক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরব আমিরাত/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *