০৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিকদের দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।
আফগানিস্তানে তালেবান ও সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ নির্দেশ দেয়া হয়। একই সাথে দেশটিতে ভ্রমনে না যাওয়ার পরামর্শও দেয়া হয়েছে। খবর: এএফপি।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, সন্ত্রাসীরা আফগানিস্তানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। পাশাপাশি আফগানিস্তানজুড়ে পশ্চিমা নাগরিকদের অপহরণের শিকার হওয়ার চরম ঝুঁকি রয়েছে।
এছাড়া আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে ব্রিটিশ নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।
আফগানিস্তান/এসকেএম















