নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা

৩০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহতরা দেশটিতে পোলিও টিকাদান কর্মসূচিতে কাজ করতেন।

মঙ্গলবার পৃথক দুটি স্থানে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বিষয়টি নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গোলাম দস্তগীর নাজারি জানান, মঙ্গলবার সকালে দেশটির নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের সদর দফতরের গেটে বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময় অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদের দুটি পৃথক স্থানে গুলি করে তিন নারী টিকাকর্মীকে হত্যা করে। তাদের ভেতর একজন ছিলেন পোলিও টিকাদান কর্মসূচির সুপারভাইজার এবং বাকি দুজন স্বেচ্ছাসেবী।

বন্দুক হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *