নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাতে (নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কসহ অন্যদের সাথে কুশল বিনিময় করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস গতকাল (সোমবার) নিউইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।
ডক্টর ইউনূস/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply