নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

২৮ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউইয়র্কে।

শুক্রবার রাজ্যটির গভর্নর ক্যাথি হোচৌল জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। খবর: ব্লুমবার্গ।

নিউইয়র্ক গভর্নর বলেন, রাজ্যে ওমিক্রণের সংক্রমণ এখনও শনাক্ত হয়নি। তবুও সর্তকতা হিসেবে হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো সীমিত করতে এবং জরুরি চিকিৎসার সরঞ্জামাদি দ্রুত সরবরাহ করতে আদেশ দিচ্ছি। ৩ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে। ১৫ জানুয়ারি পরিস্থিতি বুঝে বিষয়টি পর্যালোচনা করা হবে।

করোনার চতুর্থ ঢেউয়ে নিউইয়র্কের হাসপাতালগুলোতে করোনা রোগীর ভিড় দেখা দিয়েছে। বিভিন্ন দেশে মহামারির নতুন ধরন ওমিক্রনের প্রকোপ ছড়িয়ে পড়ার খবরও আসছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করল নিউইয়র্ক।

প্রসঙ্গত করোনার ধরনগুলোর মধ্যে ওমিক্রনকে সবচেয়ে মারাত্মক বলছেন বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে করোনা ভাইরাসের ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে। ওমিক্রন বহুবার ‘অস্বাভাবিকভাবে রূপ বদল’ করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

করোনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ