নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’

৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জনগণের সাথে সম্পর্কহীন ও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তি বিশেষরা নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে জোট গঠন করেছে। রাজনীতি কিংবা ভোটের মাঠে তাদের কোনও গুরুত্ব নেই। এমন মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদের।

মঙ্গলবার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, সোমবার জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের সাতটি দল নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনের ঘোষণা দেয়।

পদ্মাসেতু নিয়ে ছেলেধরা গুজবের জেরে হত্যাকাণ্ডের শিকার তাসলিমা বেগম রেনুর পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ড. হাছান মাহমুদ। ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

ডক্টর হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র মঞ্চ নামে ৭ দলীয় জোট যারা গঠন করেছেন, তারা সবাই রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষ। এরা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন। এরা প্রত্যেকেই নানা দল করে, নানা ঘাটের পানি খেয়ে আজকের এ অবস্থায় এসেছেন। জনগণের সাথে তাদের কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, তারা নিজেরা যেহেতু গুরুত্বহীন, তাই তারা এটি একটি গুরুত্বহীন জোট গঠন করেছেন। জোট গঠন করে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন মাত্র, অন্য কিছু নয়।

এর আগে, পদ্মাসেতু নিয়ে ছেলেধরা গুজবের জেরে হত্যাকাণ্ডের শিকার তাসলিমা বেগম রেনুর পরিবারের সাথে দেখা করেন ডক্টর হাছান মাহমুদ। তিনি দলের পক্ষ থেকে তাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ