২ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সামরিক আদালত। এ মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচারপ্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্স ওই সূত্রের নাম প্রকাশ করেনি।
গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এর পর থেকে তিনি আটক আছেন। দুর্নীতি, উসকানিসহ কয়েকটি অভিযোগে সু চিকে কারাদণ্ড দেয়া হয়েছে।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply