নিউজ ডেস্ক, সিলেট: দেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যখন কারো লিভার আক্রান্ত হয়, তখন এটি তার কার্য সম্পাদন করতে অক্ষম হয় যায়। যার ফলে দেহের যথেষ্ট ক্ষতি হয়। তবে এই রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা সম্ভব। এমনটাই বলেছেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।
বৃহস্পতিবার সিলেটে লিভার রোগ বিষয়ক একটি সচেতনামূলক সেমিনার তিনি এ কথা বলেন। সিলেটের একটি হোটেলে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও নারায়ণ হেলথ ইন্ডিয়ার সহযোগিতায় সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল ও নারায়ানা হেলথ এর ডিরেক্টর অ্যান্ড ক্লিনিকাল লিড হেড অভ লিভার ট্রান্সপ্ল্যান্ট ডাক্তার সঞ্জয় কে গোজা লিভার রোগ এর বিভিন্ন লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহানারা খাতুন, সিলেট মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি বিজিত চৌধুরী, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফালাউদ্দিন আহমদ, সিলেট জেলা স্বাচিপের যুগ্ম আহ্বায়ক ডাক্তার রবিন ও সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমান, সিলেট উইমেন্স চেম্বার এর সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি মারিয়া চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি রশিদ আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণাসহ অন্যরা।
সেমিনার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply