আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেশটির হেগ শহরের পূর্ব দিকের ভুর্সকোটেন নামের একটি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
জরুরি পরিষেবা সদস্য ও চিকিৎসকেরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র ডাচ্ রেডিওকে জানিয়েছেন, আহত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, অন্যদের ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজ এজেন্সি এএনপির খবরে বলা হয়, যাত্রীবাহী ট্রেনটি লিডেন শহর থেকে হেগ শহরে যাওয়ার পথে রাতে সংঘর্ষের পর ট্রেনের সামনের বগিটি লাইনচ্যুত হয়ে মাঠে পড়ে যায়। এতে একটি ট্রেনের পেছনের বগিতে আগুন লেগেছিল। পরে তা নিভিয়ে ফেলা হয়।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply