২৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নৌআদালতে আত্মসমর্পণ করেছেন অভিযান ১০ লঞ্চের দুই জন মাস্টার।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটিং অফিসার বিল্লাল হোসাইন এ তথ্য জানান।
এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার নৌ আদালতে মামলা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শফিকুর রহমান।
মামলার আসামিরা হলেন লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মোহাম্মদ হামজালাল শেখ, মোহাম্মদ শামিম আহম্মেদ, মোহাম্মদ রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মোহাম্মদ রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মোহাম্মদ মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মোহাম্মদ খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
লঞ্চে আগুন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply