নয়াপল্টনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক: রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় কার্যত ফাঁকা হয়ে গেছে। কার্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের সব মোড়ে রায়ট কার নিয়ে অবস্থান করছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশের একটি দল কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছে। সড়কের উল্টোপাশে রয়েছে রায়ট কার। কার্যালয়ের মূল ফটকের একটি অংশ খোলা।

এদিকে আজ সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই অনুমতির ভিত্তিতেই আইনসম্মতভাবে সমাবেশ করা হচ্ছিল। কিন্তু এই সমাবেশে পরিকল্পনা করে বেআইনিভাবে হামলা চালানো হয়েছে। এই বেআইনি সরকার, অবৈধ সরকার সব জায়গায় এমন বেআইনি কাজ করছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রুহুল কবির রিজভীর সাথে কেন্দ্রীয় কার্যালয়ে ৪/৫ জন নেতা অবস্থান করছিলেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *