নয়াপল্টন রণক্ষেত্র; ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ব্যর্থ… এমন অভিযোগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি।

সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বিজয়নগর মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাদের ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ গণমাধ্যমকে জানান, বিএনপির মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিলেন।

তিনি বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া দেয়।

সমাবেশ/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *