নয়া আইজিপি বেনজীর আহমেদের সংক্ষিপ্ত পরিচিতি

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ দায়িত্ব পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে। পুলিশ বিভাগে চৌকষ কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদকে আইজিপি হিসেবে নিয়োগ বিষয়ে আজ বুধবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ এপ্রিল থেকে বেনজীর আহমেদ আইজিপি হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্বদ্যিালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন।

পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০১ সালে সারদা পুলিশ একাডেমির এসআই ছিলেন। পরে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

বেনজীর আহমেদ বসনিয়া ও কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’-এ এক বছর দায়িত্ব পালন করেন।

র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে বিএনপি নেতৃত্বাধীণ চার দলীয় জোট ক্ষমতায় থাকাকালে তার পদন্নোতি আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বেনজীর আহমেদের বিষয়ে সে সময়ে সরকারের মধ্যে আপত্তি ছিল তার বাড়ি গোপালগঞ্জ।

বেনজীর আহমেদ ২০১১, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ মেডেল অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *