পথশিশু ও হতদরিদ্রদের পাশে

৭ মে ২০২১ (নিউজ ডেস্ক): করোনাকালে অসহায় পথশিশু ও হতদরিদ্র মানুষকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবক লীগ আনিসুর রহমান আনিস। তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িছেন ইফতার ও নগদ টাকা নিয়ে।

দ্বিতীয় বারের মত তিনি রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান গেইটে অন্তত দুই শ’ পথশিশু ও হতদরিদ্র মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেন।

আনিসুর রহমান আনিস স্বেচ্ছাসেবক লীগের শেরেবাংলানগর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় তিনিও নিজের সামর্থ্য অনুযায়ী পথশিশু ও হতদরিদ্র মানুষকে সহায়তা দেয়ার চেষ্টা করছেন।

এর আগে, গত ২ মে আনিসুর রহমান আনিস রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউটের সামনে আড়াইশ পরিবারকে ইফতার বিতরণ করেন।

সহায়তা/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *