১২ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলংকা): পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে জানা গেছে। তবে বুধবার জমা দেয়া হবে।
শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পদত্যাগপত্রটি স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা এটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত রাজাপক্ষের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্টের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র। তারা ডেইলি মিররকে নিশ্চিত করেছে, রাজাপাকসে দেশেই আছেন। সশস্ত্র বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে।
শ্রীলংকা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply