পদ্মাসেতুর নাট খোলার ঘটনায় আরেক যুবক গ্রেফতার

৩০ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুর নাট খুলে ভিডিও ধারণ করার ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয় মাহদি হাসান নামের ওই যুবককে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বায়েজিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্বপ্নের পদ্মাসেতু। পরদিন সেতু সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়। এরই ফাঁকে নাট খোলার ভিডিওটি করেন মোহাম্মদ বাইজীদ নামের এক যুবক। এটি ফেসবুকে ছড়িয়ে পড়ছে তোলপাড় শুরু হয়। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলা গ্রেফতার করা হয়েছে।

এদিকে বাইজীদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার ঘোষণার মধ্যেই নাট খোলার আরও একটি ভিডিও ছড়ায়। দুটি ভিডিও পর্যালোচনা করলে দেখে মনে হয়, দুটো একই জায়গায় করা হয়েছে।

পদ্মাসেতু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ