পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনা তদন্ত কমিটি গঠন

১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সাথে ‘রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এর ধাক্কা লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের নিকট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সোমবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মোহাম্মদ রাশেদুল ইসলাম কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন, বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) এম শাহজাহান, এজিএম (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ রুবেলুজ্জামান এবং এজিএম (মেরিন) আহমেদ আলী।

পদ্মা সেতু/এসকেএম