পবিত্র ঈদুল ফিতর উদযাপন

৩ মে ২০২২ (নিউজ ডেস্ক): যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্যদিয়ে পালন করছেন তাদের অন্যতম প্রধান উৎসব। সকালে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যদিয়েই মুসল্লিরা ঈদের জামাত আদায় করেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত

আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ মানুষ সকালে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে সামিয়ানার নিচে ঈদের নামাজ আদায় করেছেন।

সকাল সাড়ে ৯ টা বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাষ্ট্রীয় বাসভবনে ঈদের নামাজ আদায় করেন তিনি।

সকাল সাড়ে ৮টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

রাজধানীতে দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে। এখানে এবারও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেন।

দিনাজপুর থেকে আর্ট নিউজ প্রতিনিধি জানান, এশিয়ার বৃহত্তম ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। প্রায় ছয় লাখ মুসল্লি অংশ এতে নেন।

কিশোরগঞ্জ থেকে আর্ট নিউজ প্রতিনিধি জানান, করোনার পর দুই বছর বন্ধ থাকার পর এবার শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার ঈদুল ফিতরের ১৯৫তম জামাত অনুষ্ঠিত হয়েছে সেখানে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে ঈদুল ফিতর উদযাপনের ব্যবস্থা নেয়া হয়।

ঈদ উদযাপন/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *