ঢাকা, ২৩ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তার সবশেষ রিপোর্ট নেগেটিভ এসেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানিয়েছেন, বুধবার পরিকল্পনামন্ত্রীর আরেক দফা করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি জানান, পরপর দুইটি রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে চিকিৎসকরা মন্ত্রীকে করোনামুক্ত হয়েচেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। তবে তিনি এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে কবে বাসায় ফিরতে পারবেন সে বিষয়ে চিকিৎসকরাই সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ১৩ অক্টোবর সিএমএইচ-এ ভর্তি হন।
পরিকল্পনামন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply