নিউজ ডেস্ক: দেশের পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে আরও বেশি করে গাছ লাগাতে হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগের আয়োজনে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা -২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে ছাদকৃষি ও সামাজিক বনায়নের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে ৭ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ করেছে।
সিলেট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ মাসুদ রানা এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বনমন্ত্রী বিভাগীয় পর্যায়ের উপকার ভোগীদের মাঝে চেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply