আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর: এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।
এদিকে বজ্রপাতে পর পর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।
বজ্রপাত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply