পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহত

২৮ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পশ্চিমবঙ্গে পাথরবোঝাই একটি লরির সাথে সংঘর্ষে মরদেহবাহী ট্রাকের অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫জন।

শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গভীর রাতে শ্মশানযাত্রীদের একটি দল উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার নবদ্বীপ শহরে যাচ্চিল। পথে ফুলবাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিকে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। ট্রাকটিতে ৩৫ থেকে ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর হতাহতদের নিকটবর্তী শক্তিনগর জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *