আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িছে। আহত আরও দুই শতাধিক। কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রোববার প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবেলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিস্ফোরণের পর জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, আজ এই সম্মেলনে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।
এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।
বিস্ফোরণ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















