পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। হামলাকারী মোটরসাইকেল আরোহী ওই পথ দিয়ে যাওয়া সেনাবহরের ওপর এই হামলা চালান।

বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) বলছে, হামলায় পাঁচ সেনা আহত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। ওই এলাকায় আর কোনও সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে অভিযান চালানো হচ্ছে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেন, এ ধরনের ঘটনা একেবারেই নিন্দনীয়। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ ধরনের সন্ত্রাস দূর করতে পাকিস্তান দৃঢ় সংকল্পবদ্ধ বলেও জানান।

পাকিস্তান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ