পাপিয়া শিব লিঙ্গের পুজারী

যুব মহিলা লীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ মুখ খুলতে শুরু করেছে। তার মৌবনের খদ্দেরদের নাম বেরিয়ে আসছে জিজ্ঞাসাবাদে। এতে আতঙ্কিত হয়ে উঠছেন প্রভাবশালীরা। অনেক রাজনৈতিক নেতার ঘুম হারাম হয়ে গেছে। যে নেতারা পাপিয়া পিউ’র কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন তাদের বিষয়ে দলের ভিতরে-বাইরে চলছে কানাঘুষা। জিজ্ঞাসাবাদে পাপিয়া জানিয়েছে সে প্রায়ই শিব লিঙ্গের পুজা করতেন।

আইনগত বাধা এড়াতে পাপিয়ার মামলাটি তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানিয়েছেন পাপিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। তিনি আশা করছেন পাপিয়ার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

রিমাণ্ডে পাপিয়া জানিয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম। এসব নেতার সাথে তার ‘বিশেষ সম্পর্ক’। এই নেতারাই বিত্ত-বৈভব বাড়ানো আর তলীয় পদ প্রভাব বাড়াতে পাপিয়াকে সহায়তা করেছেন। জিজ্ঞাসাবাদে পাপিয়া সাবেক এক সংসদ সদস্যের নামও জানিয়েছে, যার সাথে তার রয়েছে ব্যবসায়িক সম্পর্ক।

র‌্যাব সূত্র জানিয়েছে, পাপিয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছেন কারা তাকে প্রশ্রয় দিয়েছেন, বিভিন্ন কমিটিতে নেতৃত্বের আসনে আসতে সহায়তা করেছেন। এই সময় পাপিয়া জানিয়েছেন কারা তার সাথে বা তার অধীনে থাকা মেয়েদের সাথে রাত্রি যাপনসহ বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছেন।

র‌্যাবের আরেকটি সূত্র জানিয়েছে, পাপিয়ার এক হাতে ক্বাবা শরীফের আরেক হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে। অনৈতিক কাজে ‘শ্রীবৃদ্ধির’ জন্য নিয়মিত করতেন শিব লিঙ্গের পুজা। সে নিয়মিত কালী মন্দিরেও যেত। যা পাপিয়া নিজেই স্বীকার করেছে।র‌্যাব সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানিয়েছে, পাপিয়ার সাথে আর্থিক ও অনৈতিক সুসম্পর্ক থাকা ব্যক্তিদের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-ও পাপিয়ার আর্থিক অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। পাপিয়া সুমন দম্পতির সম্পদের খোঁজ নিতে দুদকের পক্ষ থেকে চিঠি দেয়া হবে রাজস্ব বোর্ডকে। তাদের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। এমনটাই জানা গেছে দুদক থেকে। প্রতিষ্ঠানটি এই বিষয়ে ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *