পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে কেএনএফ

নিউজ ডেস্ক: বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে আশপাশের সন্ত্রাসীদের যোগাযোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, কেএনএফের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে এবং তাকে পরিবারের হাতেও তুলে দেয়া হয়েছে। এসব সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

পররাষ্ট্রমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *