পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের মামলার হুমকি

স্পোর্টস ডেস্ক: পিএসজির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটি টিকিটের প্রচারের জন্য একটি ভিডিওতে তার ছবি ব্যবহার করায় তিনি এ হুমকি দেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। খবর: আনন্দবাজার।

ইনস্টাগ্রাম ভিডিওতে এমবাপ্পে বলেন, আমি জানতাম না ক্লাব কী জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছে। মনে হয়েছিল সাধারণ কোনও সাক্ষাৎকার। কিন্তু যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটির সাথে আমি এক মত নই। তাই নিজের ছবির স্বত্ব নেয়ার জন্য লড়াই করছেন তিনি।

তিনি বলেন, পিএসজি খুব বড় দল, কিন্তু এটা তো কিলিয়ান সঁ জরমঁ নয়।

ফরাসি অধিনায়কের আপত্তিতে ভিডিওটি সরিয়ে দেয় পিএসজি। তবে ইউটিউবে রয়ে গেছে তা।

ভিডিওতে দেখা যায়, সেখানে এমবাপ্পের মুখ ব্যবহার করা হয়েছে। সেই বিজ্ঞাপনের ভিডিওতে এমবাপ্পেকেই শুধু কথা বলতে শোনা যায়। লিওনেল মেসিকে দেখা যায়নি।

এই মৌসুম শেষে এমবাপ্পে ফরাসি ক্লাব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে। যদিও ক্লাবটির পক্ষ থেকে এমবাপ্পের বক্তব্যের পর কোনও পালটা বার্তা দেয়া হয়নি।

এমবাপ্পে/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ