১১ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): বার্সেলোনায় ২১ বছরের লম্বা ক্যারিয়ার শেষে স্পেন থেকে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি।

মঙ্গলবার নতুন ক্লাবে যোগ দেয়ার একদিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা ব্যক্ত করেন মেসি।
মেসি বলেন, পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে নিয়েছে। গত কয়েক বছরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে বেশ অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি সেই লক্ষ্য নিয়েই। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করব।
মেসি আরও বলেন, আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ জয়, আর আমার মনে হয় আমি সে জন্য আদর্শ জায়গাতেই এসেছি।
লিওনেল মেসি/এসকেএম















