পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

১৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা (গণমাধ্যম) মোহাম্মদ রায়হান।

তিনি বলেন, নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দোতলায় জুতা তৈরির ওই কারখানায় আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *