০৭ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ব্রাজিল): ব্রাজিলে রিও ডি জেনেরিওতে পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
সাকারেসিনো এলাকার ফাভেলায় মাদক পাচারকারীরা তাদের কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন নিহত হন। এসময় মেট্রোরেলের দুই যাত্রী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর একটি। এর বিশাল এলাকা অপরাধী চক্রগুলোর নিয়ন্ত্রণে, যাদের সাথে প্রভাবশালী মাদক চক্রের যোগসূত্র রয়েছে।
ব্রাজিল/এসকেএম















