পোপের সাথে সাক্ষাৎ করতে ইতালিতে জেলেনস্কি

নিউজ ডেস্ক: পোপ ফ্রান্সিস এবং ইতালির নেতাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতালিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক ট্যুইটবার্তায় বলেন, ইউক্রেনের বিজয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর এটি। খবর: বিবিসি।

এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সাথে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। এরপর শনিবারই ভ্যাটিকানের দিকে রওনা হবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ ও আলাপ করবেন।

জেলেনস্কির আগমনে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইতালি সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ। সেইসাথে রোমকে নো-ফ্লাই-জোন ঘোষণা করা হয়েছে।

এর আগে পোপ ফ্রান্সিস জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে ভ্যাটিকান।

জেলেনস্কি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *