১০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়া থেকে পোল্যান্ডের ৪৫ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে।
বহিষ্কারের আদেশ দেয়া ওই পোল্যান্ড কূটনীতিকদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে মস্কো ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর: আনাদোলু।
এর আগে গত মাসে পোল্যান্ড ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রতিবাদে ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এর প্রতিবাদে গত ২৩ মার্চ মস্কোতে নিযুক্ত পোল্যান্ডরে রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর পরই পোল্যান্ডের কূটনীতিকদের বিহষ্কারের পদক্ষেপ নিল রাশিয়া। এ ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী। কারণ তারা বিনাকারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply