প্যারিসের উদ্দেশ্যেই উড়াল দিবেন মেসি

৭ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): সব জল্পনা কল্পনার অবসান হলো। আর্ট নিউজের সংবাদটাও সঠিক বলেই প্রমাণিত হতে যাচ্ছে। আর সবটাই খোলাসা হলো কাতারের আমির খালিফ বিন হামাদ বিন আল থানির বক্তব্যে। কারণ, ঘরের কথা তিনিইতো বেশি জানেন। তার সৎভাই আমির খালিদ প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)-এর মালিক।

শুক্রবার সন্ধ্যায় মেসির একটি ছবি ট্যুইট করেন খালিদ বিন হামাদ আল থানি। ছবিতে মেসিকে পিএসজি’র জার্সি গায়ে দেখা গেছে। ছবির ক্যাপশনে কি লিখেছেন তিনি?

ক্যাপশনে লেখা হলো: আমরা সমঝোতায় পৌঁছুতে সক্ষম হয়েছি। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেয়া হবে।

আরও পড়ুন: মেসির নতুন ঠিকানা

উল্লেখ্য, গত ৩০ জুন ২১ বছরের পুরনো ক্লাব বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে লিওনেল মেসির। নতুন করে চুক্তি না হওয়ায় ফুটবল দুনিয়ায় কয়েকদিন ধরেই মেসির পরবর্তী ঠিকানা নিয়ে গুঞ্জন চলছিল। আল থানির এ ট্যুইটে সব আলোচনা শেষ হলো। মেসিও পেতে যাচ্ছেন নতুন ঠিকানা। যেখানে আগে থেকেই আছেন পুরনো দুই বন্ধু নেইমার ও ডি মারিয়া।

মেসি/এএমএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *