প্রতারণার মামলায় নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক: ফ্ল্যাট দেয়ার নামে কয়েক লাখ রুপির প্রতারণার মামলায় পশ্চিমবঙ্গের বসুরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ভারতের তদন্তকারী সংস্থা ইডি।

মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। খবর: আনন্দবাজার পত্রিকা।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-১৫ সালে চার শতাধিক প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লাখ রুপি করে নেয়া হয়েছিল। এর বদলে তাদের সবাইকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু তারা না পেয়েছেন ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা।

অভিযোগ প্রকাশ্যে আসার পর নুসরাতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তিনি যাবতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নুসরাত স্পষ্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছেন। ওই সংস্থার সাথে তার আর কোনও যোগাযোগও নেই। কোনও ধরনের দুর্নীতির সাথে তিনি যুক্ত নন বলেও দাবি করেন নুসরাত। তবে সংবাদ সম্মেলনে এর বাইরে সাংবাদিকদের আর কোনও প্রশ্নেরই জবাব দেননি তিনি।

নুসরাত জাহান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ