প্রতিমন্ত্রী হলেন শামসুল আলম

১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মন্ত্রিপরিষদে নতুন মুখ যুক্ত হওয়ার মধ্য দিয়ে খানিকটা পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায়। প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলেন অধ্যাপক ডক্টর শামসুল আলম।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ নতুন নিযুক্ত প্রতিমন্ত্রীকে পদের ও গোপনীয়তার শপথ পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মদ তাজুল ইসলাম এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অধ্যাপক ডক্টর শামসুল আলমের অন্তর্ভূক্তির মধ্য দিয়ে মন্ত্রিপরিষদে সদস্য সংখ্যা দাঁড়ালো ৪৯ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, ২০ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

অধ্যাপক শামসুল আলম ২০০৯ সাল থেকে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসাবে কাজ করেছেন। তার চুক্তি এই বছরের ৩০ জুন শেষ হয়েছে।

আরও পড়ুন: হাশেম খাঁন সংসদ সদস্য নির্বাচিত

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। দায়িত্ব পালন করেন ২০০৯ সাল পর্যন্ত। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য তিনি ২০২০ সালে একুশে পদক পান।

মন্ত্রিপরিষদ/এএমএম/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *