২২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বন্দী বিনিময় শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। প্রথম দফায় রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। এ কথা জানিয়েছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা।
মঙ্গলবার রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর সম্প্রতি তাকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী।
এক সাক্ষাৎকারে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দী মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেয়ার কথা নিশ্চিত করছেন তিনি।
তাটিয়ানা মোশকালকোভা আরও বলেন, প্রথমবারের মতো (ইউক্রেনের সাথে) বন্দী বিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি আমরা।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভের সাথে ৯ রুশ সেনার মুক্তির কথা এর আগেই জানায় গণমাধ্যমগুলো।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply