প্রথমার্ধে পিএসজি-বায়ার্নরে কেউই গোলের দেখা পায়নি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোল শূণ্য ভাবে। তবে পিএসজি ২ বার ও বায়ার্ন মিউনিখ একবার গোলের সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে বায়ার্নের জোর দাবি উপেক্ষা করেন রেফারি। ফলে পেনাল্টির সুযোগ পায়নি জার্মানির সেরা দলটি।

বায়ার্ন মিউনিখের আক্রমণ

খেলার ২৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া। পেনাল্টি বক্সের ভিতর থেকে বল গোলবারের অনেক উপর দিয়ে পাঠিয়ে দেন ডি মারিয়া। এছাড়া একটি হাফ চান্স কাজে লাগাতে পারেননি নেইমার। বায়ার্ন গোলরক্ষক পরাস্ত হলেও তার পায়ে লেগে বল মাঠের বাইরে যায়। এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। নেইমার ছিলেন কড়া মার্কিংয়ে।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের একটি দুর্দান্ত আক্রমণ নষ্ট হয় সাইড বারে লেগে। প্রথমার্ধে দুই দলেরই একজন করে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *