
ছোট্ট শিশু রুশদান আজ বুঝতেও পারলো না সে তার বাবাকে আর কোনদিন দেখবে না।
২২ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): প্রায় তিন বছর ক্যান্সারের বিপক্ষে লড়ে গত ১৯ এপ্রিল মারা যান সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। রুবেলের মরদেহ সমাধিত হয়েছে রাজধানীর বনানী কবরস্থানে। সেখানকার নিয়ম অনুযায়ী প্রতিটি কবরের স্থায়িত্ব দুই বছর। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপার চাওয়া, তাদের একমাত্র ছেলের কথা ভেবে হলেও রুবেলের কবর স্থায়ী করা হোক।
শুক্রবার ছেলে রুশদানকে নিয়ে রুবেলের কবর জিয়ারত করতে এসে কান্নায় ভেঙে পড়েন চৈতি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, রুবেল তো আসলে আমাদের সবার, তাই না? রুবেল তো দেশের জন্য খেলেছে। মাত্র দুই বছরের জন্য এখানে। সত্যি কথা বলতে এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় এক কোটি টাকা লাগে। আমার কাছে তো এতগুলো টাকা নেই। আমি চাই রুবেলের কবরটা স্থায়ী হোক। রুবেল যেন একটু মাটি পায়।
চৈতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, উনি তো অনেককে অনেক কিছু দেন। উনি তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। জীবিত ক্রিকেটারদের জন্য তো উনার অনেক কিছু…। আমার রুবেল একজন মৃত ক্রিকেটার, তাকে কী একটু মাটি দিবেন না।
২০১৯ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে তিন বছর ধরে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার খরচ টানতে হিমশিম খেতে হয়েছে রুবেলের পরিবারকে। তাদের এখন কোটি টাকা দিয়ে কবর স্থায়ী করানোর সাধ্য নেই।
রুবেলের স্ত্রী বললেন, রুবেলের জন্য একটা স্থায়ী মাটি যাতে আমার ছেলেটা দেখতে পারে। দুই ছর পর তুলে ফেললে আমরা তো পারব না রুবেলকে দেখতে। রুবেল তো কোথাও নেই, শুধু এখানে আছে।
মোশাররফ রুবেল/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply