প্রধানমন্ত্রীর নেতৃত্ব পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে

২৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব পৃথিবিকে তাক লাগিয়ে দিয়েছে। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা আমরা শুনতে পাচ্ছি। করোনা মহামারীতে পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়ে, তখন পৃথিবীর ৫টি অগ্রসরমান অর্থনীতির একটি দেশ বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নত দেশের স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী ১০০ বছরের কর্মসূচি দিয়েছেন। সে কর্মসূচি বাস্তবায়নে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুরা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, কর্মকর্তা হিসেবে নয়, তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠে প্রধানমন্ত্রীর ১০০ বছরের কর্মসূচি বাস্তবায়ন করবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বাংলঅদেশ স্বাধীনের সাড়ে তিন বছরের মাথায় দেশ অন্ধাকরে তলিয়ে যায়। স্বাধীনতা বিরোধী ও রাজাকার গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে উল্টোপথে নিয়ে যায়।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর নেতৃতে দেশ এখন এগিয়ে চলছে। আমরা অহংকার করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা বলতে পারি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ের কথা বলতে পারি।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন ও সংগঠনের উপদেষ্টা তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

খালিদ মাহমুদ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *