প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান।

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান।

সাক্ষাৎ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *