১৭মে ২০২২ (বিনোদন ডেস্ক): সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করার পর ভারতে এক টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে চেতানা রাজ নামে এ অভিনেত্রী মারা যান। খবর: টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১ বছর বয়সি ওই অভিনেত্রী।
সোমবার সকালে সার্জারির পর এদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।
মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
প্লাস্টিক সার্জারি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply