ফকির আলমগীর বেঁচে থাকবেন তার গানে

২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): গণসংগীতশিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডক্টর হাছান মাহমুদ।

৭১ বছর বয়সে শুক্রবার রাতে এই জননন্দিত শিল্পীর প্রয়াণের সংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডক্টর হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর তার গানের মধ্যে দিয়ে এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

ফকির আলমগীর/এসকেএম